ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (৯

2026-07-09T15:52:16+00:00
2026-07-09T15:52:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৫৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কলেজ মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার এস এম সাইফুল ইসলাম ও এস এম আশরাফুল ইসলাম নেতৃত্ব দেন। পৌরসভার পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসানসহ আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে প্রায় ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয় এবং পুনরায় দখল না করার নির্দেশনা দেওয়া হয়।

দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। তবে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ কারণে জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy