পর্যটকদের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জে চলমান বন্যা পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদ পরিবহন নিশ্চিত করতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে

2026-07-09T18:24:04+00:00
2026-07-09T18:31:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পর্যটকদের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৬:৩১ পিএম  (ভিজিট : ৬৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জে চলমান বন্যা পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদ পরিবহন নিশ্চিত করতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ পরিস্থিতিতে পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সকল হাউসবোট মালিক, চালক ও সংশ্লিষ্টদের জন্য সাতটি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার হাওরাঞ্চল ও নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

নির্দেশনাগুলো হলো: 

১. প্রতিকূল আবহাওয়া, ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া বা নদীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে যাত্রা করা যাবে না।

২. প্রতিটি হাউসবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিংসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম রাখতে হবে।

৩. অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।

৪. আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের পূর্বাভাস ও সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে হবে।

৫. যাত্রা শুরুর আগে পর্যটকদের নিরাপত্তা-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অবহিত করতে হবে।

৬. জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

৭. পরিস্থিতির অবনতি ঘটলে বা স্থানীয় প্রশাসনের নির্দেশে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হলে তা অবিলম্বে কার্যকর করতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে পর্যটক ও নৌযান সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নির্দেশনা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy