চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

'জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ, আগামীর নিশ্চয়তা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।এ দিবসকে কেন্দ্র

2026-07-09T18:31:05+00:00
2026-07-09T18:31:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

'জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ, আগামীর নিশ্চয়তা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

এ দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বৃস্পতিবার (৯জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম.তারিক উজ জামানের  সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। 

সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও কি নোট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশচন্দ্র বিশ্বাস।

আলোচনা সভায়  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, ব্রাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিওন রুগ্গা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সনো ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বদরুদ্দিন, ইটভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসিরউদ্দিন ও জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবর। 

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আজকের দিনে সঠিক পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। পরিবেশের উপর পলিথিনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy