ভালুকায় নিরাপদ মাংস বিক্রি নিশ্চিতে অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

পৌরসভা থেকে ইস্যুকৃত হেলথ সার্টিফিকেট ছাড়া কোনো ব্যবসায়ী হালাল পশুর গোশত বিক্রি করছেন কি না, তা যাচাই করতে

2026-07-09T19:23:50+00:00
2026-07-09T19:23:50+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভালুকায় নিরাপদ মাংস বিক্রি নিশ্চিতে অভিযান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৩৪)
ভালুকায় নিরাপদ মাংস বিক্রি নিশ্চিতে অভিযান
X

ভালুকায় নিরাপদ মাংস বিক্রি নিশ্চিতে অভিযান

পৌরসভা থেকে ইস্যুকৃত হেলথ সার্টিফিকেট ছাড়া কোনো ব্যবসায়ী হালাল পশুর গোশত বিক্রি করছেন কি না, তা যাচাই করতে ভালুকা পৌরসভার ১০টি মাংসের দোকানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রতিটি দোকানে হেলথ সার্টিফিকেট রয়েছে কি না তা যাচাই করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সরকার দলিল উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ, নিরাপদ খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন এবং ভালুকা পৌরসভার সুপারভাইজার মো. শাহাব উদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, পৌর এলাকাসহ উপজেলার সকল মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে মাংস বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy