প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১০ এএম (ভিজিট : ১৫)

X
ছবি: প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত সরকার, পুঠিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন সরকার রাসেল, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মতিউর রহমান মতি, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক হাজী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ আলী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, ইতিহাস ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।