চাঁপাইনবাবগঞ্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

​যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।বুধবার (৫ আগস্ট ২০২৬) দিবসটি

2026-08-06T11:11:57+00:00
2026-08-06T11:11:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

​যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। 

বুধবার (৫ আগস্ট ২০২৬) দিবসটি স্মরণে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং এটি রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের প্রাণকেন্দ্র  খাদ্য (ফুড) অফিস মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয়ের প্রধানগণ এবং প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

​সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুবিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া নেতৃত্বে পুষ্প অর্পণ করা হয়। এছাড়াও  চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু), সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান (মজুু), সাবেক সহ-সাংগাঠনিক সম্পাদক সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ।

পুষ্পস্তবক অর্পণকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও বিজিবিসহ বিভিন্ন সরকারি, সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy