র‌্যা‌রের অ‌ভিযা‌নে ইয়াবা ও গাজাসহ অাটক ৩

ব‌রিশাল অ‌ফিস

সারাবাংলা

র‌্যাব-৮, বরিশাল এর দুইটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১৪৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার’সহ ৩ অভিযুক্ত

2026-07-10T12:04:17+00:00
2026-07-10T12:04:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
র‌্যা‌রের অ‌ভিযা‌নে ইয়াবা ও গাজাসহ অাটক ৩
ব‌রিশাল অ‌ফিস
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ৪১)
ব‌রিশাল র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে মাদকসহ অাটককৃতরা
X

ব‌রিশাল র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে মাদকসহ অাটককৃতরা

র‌্যাব-৮, বরিশাল এর দুইটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১৪৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার’সহ ৩ অভিযুক্ত গ্রেফতার হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (০৯ জুলাই ) রা‌তে জেলার বাকেরগঞ্জ থানাধীন নিয়ামতি ইউনিয়নস্থ টেংরাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান চা‌লি‌য়ে তা‌দের অাটক করা হয়। র‌্যাব ৮ এর ব‌রিশাল সদর দপ্তর থে‌কে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

র‌্যাব জানায়,  র‌্যাব-৮ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুলাই রা‌তে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন নিয়ামতি ইউনিয়নস্থ টেংরাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । এসময় মোঃ নাজমুল শিকদার না‌মে এক মাদক ব‌্যবসায়ী‌কে অাটক করে তারা। 

তার ঘর থে‌কে ১৪৮০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার করা হয়। অভিযুক্তকে মাদকের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদে জানায়  বাকেরগঞ্জ থানাধীন রুনশী গ্রামের জনৈক মোঃ দেলোয়ার হোসেন(৪৫) এর কাছে গাঁজা আছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দেলোয়ার হোসেনকে (৪৫) অাটক করে। তার কাছ থে‌কে দুই কে‌জি গাঁজা উদ্ধার করা হয়।

 আরেকটি পৃথক অ‌ভিযা‌নে ৯ জুলাই ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন গোচরা গ্রা‌মেন জনৈক মোঃ রিপন হাওলাদারকে অাটক করা হয়। তার কাছ থে‌কেও দুই কে‌জি গাজা উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকসহ  অাটক  মোঃ নাজমুল শিকদার ও মোঃ দেলোয়ার হোসেন’কে বরিশাল জেলার বকেরগঞ্জ থানায় এবং মোঃ রিপন হাওলাদার’কে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদকের নিয়মিত মামলা করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। র‌‌্যাব ৮ এর মি‌ডিয়া অ‌ফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy