চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে বসতভিটা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে উপজেলার নালমুখ - কাচুয়ার এলাকার বেশ কয়েকটি পরিবার। জানা গেছে, গত দু

2026-07-10T13:15:39+00:00
2026-07-10T13:15:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে বসতভিটা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে উপজেলার নালমুখ - কাচুয়ার এলাকার বেশ কয়েকটি পরিবার। জানা গেছে, গত দু তিনদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলায় খোয়াই নদীর পানি ২২০ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদনদীর পানি বাড়ায় বিলীনের পথে খোয়াই নদীর ব্রীজ ও নদীর তীরবর্তী মানুষের বসতভিটা। ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি পরিবার।  

এদিকে, খোয়াই নদীর তীরবর্তী এলাকা উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নালমুখ বাজারের পাশে রবিদাস পাড়া ও ৩ নং দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকার গৌরাঙ্গ শুক্লবৈদ্যের বাড়িটি খোয়াই নদীতে বিলীন হওয়ার পথে। এমনও অবস্থায় খোয়াই নদীর তীরবর্তী মানুষেরা   আশঙ্কায় রয়েছেন। 

রবিদাস পাড়া ও গৌরাঙ্গ শুক্লবৈদ্যের বাড়িসহ নদীর তীরবর্তী বেশ কয়েকটি পরিবারও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে খোয়াই নদীতে বিলীন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।  

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলা ও নদী তীরবর্তী মানুষের ভিটেমাটি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের চেষ্টা করবো। আপাতত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা চলছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy