মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয় ভবনের একাধিক শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা

2026-07-10T15:31:09+00:00
2026-07-10T15:31:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয় ভবনের একাধিক শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় প্রতিদিন চরম ঝুঁকির মধ্যে পাঠদান চলছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ২৩১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠদানের দায়িত্বে রয়েছেন ৮ জন শিক্ষক। তবে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপদ অবকাঠামোর অভাবে উদ্বেগ বাড়ছে দিন দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা বিভিন্ন সময় খসে পড়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকেরা।

অভিভাবকদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে বিদ্যালয় ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হাসান  জানান, ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান জানান, 'জরাজীর্ণ বিদ্যালয়সমুহের বিষয়ে আমরা নিয়মিত উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আসছি। বৃহস্পতিবারও (৯ জুলাই) প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy