আড়াইহাজারে নবনির্মিত রাস্তায় জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সারাবাংলা

নারায়ণড়ঞ্জের আড়াইহাজরে তিলচন্দী বাজার হতে রাইনাদী হয়ে মারুয়াদী পর্যন্ত নবনির্মিত রাস্তার তিলচন্দী বাজারে রাস্তার শুরুতেই ঢালাইয়ের পুরুত্ব কম

2026-07-10T15:45:11+00:00
2026-07-10T15:45:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে নবনির্মিত রাস্তায় জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ
রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণড়ঞ্জের আড়াইহাজরে তিলচন্দী বাজার হতে রাইনাদী হয়ে মারুয়াদী পর্যন্ত নবনির্মিত রাস্তার তিলচন্দী বাজারে রাস্তার শুরুতেই ঢালাইয়ের পুরুত্ব কম হওয়ার কারণে প্রায় ৫০ ফুট জায়গা জুড়ে জলাবদ্ধতার কারণে লোকজন ও যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ওই স্থানে বৃষ্টির পানি জমে হাটু সমান পানি জমে থাকে। আশে পাশে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তাটি একল পথচারীদের গলার কাঁটা।
তিলচন্দী বাজারের ফার্নিচার ব্যবসায়িরা জানান, আমাদের কাঠের ব্যবসা। দোকানের সামনে গাড়ী রেখে মালামাল লোড আনলোড করতে হয়। দোকানের সামনে জলাবদ্ধতা থাকায় এখানে গাড়ী রেখে মালামাল লোড আনলোড করার সময় গাড়ী থেকে মালামাল পড়ে গিয়ে রং নষ্ট হয়ে যায়। ফলে পূণরায় ওই মালামাল আবার রং করে দিতে হয়। এমনিতেই ফার্ণিচার ব্যবসা মন্দা। তার ওপর আবার দ্বিতীয়বার কাজ করে দিতে গেলে আমাদের লস গুনতে হয় দ্বিগুন।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে জড়িত সাব কন্ট্রাক্টর রফিক মিয়া জানান, রাস্তাটি নির্মাণের সময় এই টুকু রাস্তায় ঢালাইয়ের পরিমাণ পুরো করে দেয়ার জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং মূল ঠিকাদারকে বহুবার অনুরোধ করা হয়েচে। কিন্তু তারা তা না করে তাদের ইচ্ছামত কাজ করে গেছেন। তাই আজ সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়। যানবাহন চলাচলে পথচারীদের গায়ে পানি ও কাঁদা লেগে পোশাক নষ্ট হয়ে যায়। দূর্গটনার আশংকা দেখা দেয়। অতিস্বত্ত্বর রাস্তাটিতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রি ফেলে ও পূনরায় ঢালাই করে এ সমস্যার সমাধান করার জন্য সংবাদ মাধ্যমের মাধ্যমে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কথা বলার জন্য রাস্তার কাজের মূল ঠিকাদারকে ফোনে পাওয়া যায়নি এবং শুক্রবার সরকারী ছুটির দিন থাকায় উপজেলা প্রশাসনের কারো সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy