প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম (ভিজিট : ২৮)

X
দুর্গাপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল
নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা এলাকায় আশঙ্কাজনক হারে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার দুপুরে সুমন মার্কেটের সামনে এলাকার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়৷ এসময় মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
বিক্ষোভ মিছিল থেকে এলাকার সচেতন নাগরিকরা জানান, আমাদের এলাকায় দিন দিন মাদক কারবারিদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং এর ফলে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ বেড়েই চলেছে। অনতিবিলম্বে এলাকার চিহ্নিত মাদক স্পটগুলো উচ্ছেদ এবং এর পেছনের গডফাদারদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এছাড়াও মাদক ব্যবসায়ীদের সমাজ থেকে বিতাড়িত করার ঘোষণা দেন এলাকাবাসী।