রেলস্টেশনে বোরকা পরে ছিনতাই করছিল ১১ নারী, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১জন নারী ছিনতাইকারী সদস্যকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে অভিযান

2026-07-10T18:07:42+00:00
2026-07-10T18:07:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রেলস্টেশনে বোরকা পরে ছিনতাই করছিল ১১ নারী, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৩৭)
১১ নারী ছিনতাইকারী গ্রেফতার
X

১১ নারী ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১জন নারী ছিনতাইকারী সদস্যকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ। 

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা (৫০) ও সুজনা আক্তার (৩৫) তারা সকলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ শাহ আলম মিয়া জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনের দুই প্লাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাইকারী চক্রের ১১জন নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy