ভূঞাপুরে অতিবৃষ্টিতে আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বামনহাটা গ্রামে বুধবার ও বৃহস্পতিবারের (৮ ও ৯ জুলাই) অতিবর্ষণে আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।উপজেলার

2026-07-10T18:37:33+00:00
2026-07-10T18:37:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে অতিবৃষ্টিতে আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৫৬)
রাস্তার ব্যাপক ক্ষতি
X

রাস্তার ব্যাপক ক্ষতি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বামনহাটা গ্রামে বুধবার ও বৃহস্পতিবারের (৮ ও ৯ জুলাই) অতিবর্ষণে আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। 

উপজেলার বামনহাটা গ্রামে দুই দিনের অতিবর্ষণে বামনহাটা কেন্দ্রীয় মসজিদ থেকে  আমিনুর কাউন্সিলরের বাড়ির আরসিসি রাস্তা ধ্বসে পড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ইতোমধ্যে বামনহাটা বাজার থেকে বড় খাঁপাড়া বাছেত খান ম্যানশন পর্যন্ত আরসিসি রাস্তা ধ্বসে পড়ে আছে। ৫ বছর যাবত রাস্তা ভেঙে পড়ে আছে এবং  এখানে গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুছ ছালাম খানসহ অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। 

পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ছাড়াও পৌর প্রশাসক তারিকুল ইসলাম তারপর রাজিব হোসেন সরেজমিনে তদন্ত করে রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলেও দীর্ঘ ৫ বছরেও  রাস্তাটি মেরামত করা হয়নি। ইতোমধ্যে অতি বর্ষণে নতুন  করে মসজিদের রাস্তাটিও ভেঙে পড়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

ফলে ২ টি ওয়ার্ডের ৪ হাজার ভোটারের এই গ্রামের মানুষকে প্রায়  দুই কি.মি ঘুরে মসজিদ এবং গ্রামের বাজারে যেতে হচ্ছে। 

বামনহাটা বাজার সমিতির সভাপতি খঃ ছানোয়ার হোসেন বলেন, এতো বড় একটি গ্রাম অথচ পৌর প্রশাসনের অবহেলার কারণে রাস্তা ধ্বসে গেলেও সংস্কার না হওয়ার কোনো কারণ খুঁজে পাই না। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তা দুইটি সংস্কার করা হবে।

এব্যাপারে সদ্য দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, আমি সবে মাত্র দায়িত্ব পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বাজেট প্রাপ্তি সাপেক্ষে বড় ধরণের সংস্কারগুলো করা হবে এবং ছোট ছোট কাজগুলো অল্প সময়ের মধ্যেই করার চেষ্টা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy