মাধবপুরে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ মো. মিজান আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে চাঁপাইনবাবগঞ্জ

2026-07-10T20:16:38+00:00
2026-07-10T20:16:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ৫৪)
মাধবপুরে র‌্যাবের অভিযান
X

মাধবপুরে র‌্যাবের অভিযান

হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ মো. মিজান আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর এলাকার বাবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৯ সূত্র জানায়, শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৬ কেজি ভারতীয় গাজাসহ তাকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজান আলী জানিয়েছেন, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তিনি তা বহন করছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy