শাহজাদপুরে পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে বসতবাড়ী থেকে শুক্রবার (১০ জুলাই) ভোরে গৃহবধু মিম খাতুন (১৮) লাশ এবং

2026-07-10T20:22:00+00:00
2026-07-10T20:22:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৩০)
দুইজনের মরদেহ উদ্ধার
X

দুইজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে বসতবাড়ী থেকে শুক্রবার (১০ জুলাই) ভোরে গৃহবধু মিম খাতুন (১৮) লাশ এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তা পাশ থেকে সকালে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেল এর স্ত্রী ও উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।

নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পাই আমরা।

অপরদিকে মিম খতুনের পিতাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে তার পরিবারের সদস্যরা। কারন তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

এদিকে দুইটি হত্যাকান্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধু মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এব্যাপরে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে। অপদিকে শুক্রবার(১০জুলাই) সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় সনাক্ত হয় এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আর জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুইটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy