তারেক রহমানের উন্নয়ন দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত হয়েছে: এমপি খোকন তালুকদার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

বিএনপির কেন্দ্রীয় সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর

2026-07-10T21:24:02+00:00
2026-07-10T21:24:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের উন্নয়ন দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত হয়েছে: এমপি খোকন তালুকদার
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৫২)
এমপি খোকন তালুকদার
X

এমপি খোকন তালুকদার

বিএনপির কেন্দ্রীয় সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর মানুষের আস্থা ও ভালোবাসা আছে, উন্নয়ন অগ্রযাত্রা,দেশ প্রেম দেশের প্রতি ভালোবাসা,মানুষের যে সেন্টিমেন্ট তারেক রহমানের উপর আছে সেই সেন্টিমেন্টকে অন্য দিকে ঘোরানোর জন্য অনেকেই মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। 

শুক্রবার বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রীজ সংলগ্ন মাহবুব খানের চাতালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান দক্ষিণবঙ্গে আগমন উপলক্ষে মাদারীপুর-৩ আসনের আওতাধীন সদর উপজেলার ৫টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, আমরা মনে করি নির্বাচনের আগেও যেভাবে অপপ্রচার হয়েছিল বিএনপির বিরুদ্ধে,বিএনপিকে মানুষের কাছ থেকে দুরে সরানোর জন্য বটবাহিনী মিডিয়ার মাধ্যমে বিএনপিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি মনে করি নির্বাচনের আগে যেহেতু সেই ষড়যন্ত্র সফল হয়নি ভবিষ্যতেও কোন ধরনের অপশক্তি অপপ্রচার করে এই অগ্রযাত্রাকে থামাতে পারবেনা।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ, জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম মুন্সীসহ সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘাটমাঝি, ঝাউদী, খোয়াজপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy