শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ; স্থানীয়দের তৎপরতায় মা-শিশু জীবিত উদ্ধার

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায়

2026-07-11T12:09:35+00:00
2026-07-11T12:39:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ; স্থানীয়দের তৎপরতায় মা-শিশু জীবিত উদ্ধার
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ১২:৩৯ পিএম  (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার তার পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে ফেরিঘাট এলাকায় নদীতে ঝাঁপ দিলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা দুজনই নিরাপদ রয়েছেন।

লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এতে মানসিকভাবে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy