এবার আল-আকসা মসজিদের ইমামকে আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জেরুজালেমের আল-আকসা মসজিদ থেকে ফিলিস্তিন ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।শুক্রবার (১০ জুলাই)

2026-07-11T11:58:59+00:00
2026-07-11T11:58:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার আল-আকসা মসজিদের ইমামকে আটক করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জেরুজালেমের আল-আকসা মসজিদ থেকে ফিলিস্তিন ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদ চত্বরে তীব্র উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটে।

রোয়া নিউজের সংবাদদাতার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে ইসরায়েলি পুলিশ তাকে অধিকৃত জেরুজালেমে তাদের একটি তদন্তকেন্দ্রে নিয়ে যায়।

এদিকে, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জুমার খুতবা ও নামাজ শেষে আল-আকসা মসজিদ থেকে বের হওয়ার সময় শেখ মুহাম্মদ হুসেনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের পরই ইসরায়েলি বাহিনী তাকে হেফাজতে নেয়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy