কুলিয়ারচরে কাবাডি খেলার বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকায় অভিযোগ

2026-07-11T12:23:06+00:00
2026-07-11T12:23:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুলিয়ারচরে কাবাডি খেলার বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। 

শুক্রবার সন্ধ্যার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বোঝাইবাড়ি গ্রামের রাস্তার পাশে এই ঘটনা ঘটে। 

স্থানীয় যুবকের নাম জুয়েল মিয়া (২০)। তিনি লক্ষ্মিপুর বুধাইবাড়ি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে ৪-৫ দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ী ও বড়চরা গ্রামের ছেলেদের মাঝে কাবাডি খেলা নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে বড়চরা গ্রামের ছেলেরা জুয়েল মিয়াকে অপরাধী ভেবে তাকে ব্যাপক মারধর করলে গুরুতর আহত হয়। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জুয়েলের মৃত্যু ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল মিয়া কাবাডি খেলার সাথে জড়িত ছিল না। তাকে উৎপেতে থাকা ছেলেরা তাকে মারধর করে। 

তার বাবা ও এলাকাবাসী জানান, জুয়েল মিয়া ছিল নিরাপরাধ। এই নিরাপরাধ থেকেও জুয়েল মিয়াকে প্রাণ দিতে হয়েছে। 

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, পুলিশের একটি দল ওই সময় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আজ শনিবার এখন পর্যন্ত কেউ অভিযোগ দিতে আসেনি বলে সংবাদমাধ্যম কর্মীদের জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy