প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:৪৮ পিএম আপডেট: ১১.০৭.২০২৬ ১:৩৭ পিএম (ভিজিট : ৯৪)

X
ছবি: প্রতিনিধি
চলমান কয়েক দিনের টানা প্রবল বর্ষার ঢলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
এ বন্যায় কয়েকটি গ্রাম প্লাবিত হলেও ১০ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে অধিক বৃষ্টি হওয়ায় ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়ার খবর পাওয়া গিয়েছে।
বন্যার পানির স্রোতে কারো বের হওয়ার সুযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্কিং সংযোগ না থাকায় সকল গ্রামের অবস্থা জানা সম্ভব হয়নি এবং প্লাবিত গ্রামগুলোর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
যমুনাছড়ি বম পাড়ার হেডম্যান পালম বম জানান, যমুনাছড়িতে কমপক্ষে ২০ পরিবার এবং ২টি গির্জা পানিতে তলিয়ে গিয়াছে। বন্যার পানির কারণে তারা পরস্পরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এবং পানি কমে না যাওয়া পর্যন্ত তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ ও বিবরণ জানা সম্ভব নয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, অবস্থা ভয়াবহ। ভোর রাত হতে প্রবল বর্ষণে ফারুয়ার নিম্নাঞ্চলের সকল গ্রাম পানিতে তলিয়ে যায়। তাহার জানামতে চাইন্দা পাড়া, আলিখিং পাড়া, উলুছড়ি, তক্তানালা উত্তর, তক্তানালা দক্ষিন, ওরাছড়ি পুর্ব, ওরাছড়ি পশ্চিম, লত্যাছড়ি, এগুজ্যাছড়ি, এগুজ্যাছড়ি বাঙ্গালাী পাড়া, গোয়াইনছড়ি, ফারুয়া বাজার, তারাছড়ি, যমুনাছড়ি। এসব পাড়াসমূহ ডুবে গিয়েয়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন বলেন, জেনেছি ভোরের প্রবল বৃষ্টিতে ফারুয়ার অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। আমরা পরিদর্শন ও ত্রাণ ব্যবস্থার জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমরাও পানিবন্দী হয়ে আছি। স্রোতের জন্য আমরাও সেখানে যেতে পারছিনা। তবে এ বিষয়ে চেয়াম্যান এর সাথে যোগাযোগ হয়েছে। সেখানে স্থানীয়ভাবে ব্যবস্থা করে ত্রাণ বিতরণের জন্য বলা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে।