সুগন্ধা নদীতে সেতুর সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি

সারাবাংলা

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে ঝালকাঠির সুগন্ধা নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন

2026-07-11T13:03:19+00:00
2026-07-11T13:03:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুগন্ধা নদীতে সেতুর সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ৯৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে ঝালকাঠির সুগন্ধা নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ।

শনিবার (১১ জুলাই) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে নদীপথে পরিদর্শনে বের হন সচিব ও তাঁর সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা নলছিটি উপজেলার ষাইটপাকিয়া, সুতালড়ী এবং ঝালকাঠি পেট্রোল পাম্প সংলগ্ন সুগন্ধা নদীর তিনটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন কারিগরি তথ্য ও সম্ভাব্যতা সম্পর্কে অবহিত হন তারা।

সংশ্লিষ্টরা জানান, সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণ হলে ঝালকাঠি ও নলছিটিসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী হবে এবং নদীর দুই তীরের জনপদে বিনিয়োগ, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy