বাউফলে আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১

2026-07-11T13:56:56+00:00
2026-07-11T13:56:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাউফলে আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ৫৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিয়া সড়কের নিজ বাসার কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার লালমোহন উপজেলার দেউলা ইউনিয়নের বাসিন্দা নাসির মোল্লার মেয়ে। তার স্বামী মনিরুল ইসলাম ডালি একজন আমেরিকা প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের পহেলা বৈশাখে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বাউফল পৌর শহরের ওই বাসায় বসবাস করছিলেন। শনিবার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় কোনো সাড়া শব্দ না পেয়ে স্বামীর সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নিশিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা আরও জানান, আমেরিকা প্রবাসী মনিরুল ইসলাম ডালি প্রায় ১০ মাস আগে দেশে এসেছেন। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy