আমিরাতে প্রবাসীদের সচেতনতায় বাংলাদেশ কনস্যুলেটের সভা

নওশের আলম সুমন, ইউএই

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারে সচেতন

2026-07-11T16:55:40+00:00
2026-07-11T16:55:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমিরাতে প্রবাসীদের সচেতনতায় বাংলাদেশ কনস্যুলেটের সভা
নওশের আলম সুমন, ইউএই
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৭০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারে সচেতন করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর উদ্যোগে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) উম্ম আল কোয়াইনের বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ সভার সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম আল কোয়াইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। 

বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম আল কোয়াইনের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম সচিব (শ্রম) মিজ শাহনাজ পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি লিডার আমিরুল হক চৌধুরী এনামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন, বিধি-বিধান ও সামাজিক শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, সচেতনতা এবং স্থানীয় আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে প্রবাসীদের মধ্যে কনস্যুলেটের সেবাসংক্রান্ত নানা বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়।

সভা শেষে অংশগ্রহণকারী প্রবাসীরা এ ধরনের সময়োপযোগী সচেতনতামূলক আয়োজনের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এবং বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম আল কোয়াইন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy