প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম (ভিজিট : ৭৪)

X
ছবি: প্রতিনিধি
রংপুরের পীরগাছায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পাওটানা হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের শমেস উদ্দিনের ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী দাদা হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগী শিশুকে অভিযুক্ত শহীদুল ইসলাম তার নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে গেলে অভিযুক্ত শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিষয়টি পীরগাছা থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত অভিযানে শুরু করেন।
শুক্রবার বিকেলে উপজেলার পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক অভিযুক্ত শহীদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।