ভালুকায় মৎস্য খাতে সম্ভাবনার বার্তা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় উদ্দীপন মৎস্য খামার ও কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

2026-07-11T18:09:37+00:00
2026-07-11T18:09:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় মৎস্য খাতে সম্ভাবনার বার্তা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৩৮)
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
X

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ময়মনসিংহের ভালুকায় উদ্দীপন মৎস্য খামার ও কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। শনিবার (১১ জুলাই) সকালে তিনি খামার দুটি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ভালুকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ফিশ ও মিট প্রসেসিং সেন্টার, পাঙাস মাছের প্রজনন কেন্দ্র, মাছের রোগ নির্ণয় ও নিরাময় কেন্দ্র, মাছের খাদ্য পরীক্ষাগারসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy