উখিয়ার কোটবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম

2026-07-11T18:56:04+00:00
2026-07-11T18:56:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উখিয়ার কোটবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোকসানা বেগমের বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রোকসানা বেগমের স্বামী আবদুল জলিল। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy