মাদকসহ স্বামী-স্ত্রী আটক; দ্রুত বিচার আদালতে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করে পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে (দ্রুত বিচার

2026-07-11T18:59:58+00:00
2026-07-11T18:59:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদকসহ স্বামী-স্ত্রী আটক; দ্রুত বিচার আদালতে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করে পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে (দ্রুত বিচার আদালত) তাদের যথাক্রমে ২ বছর ও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। 

এ সময়  করচাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৬৫) এর বসতবাড়ি থেকে তাকে ৭টি ইয়াবা ট্যাবলেট ও তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটক দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকের আলী মণ্ডলকে ২ বছরের কারাদণ্ড এবং ফেরুজা খাতুনকে ৬ মাসের কারাদণ্ড দেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মাদক নির্মূলে জীবননগর থানা-পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy