প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম (ভিজিট : ৩৬)

X
স্বামী-স্ত্রী ও সন্তান নিহত
গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী, স্ত্রী ও তাদের ৯মাসের শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ২নং সিএন্ডবি এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান (৩৫) পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে, বিথী আক্তার (৩০) ও এই দম্পতির ৯মাস বয়সী সন্তান নুর। নিহত বিথী আক্তার রাকিব হাসানের স্ত্রী। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিল।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় সন্তানসহ ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে বিথী আক্তার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আশংকাজনক অবস্থায় রাকিব হাসান ও তাদের ৯মাস বয়সী সন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন।
অবস্থা গুরুতর হওয়ায় তাদের ৯মাস বয়সী শিশু সন্তান নুরকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। ঘাতক কভার্ডভ্যান শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।