কাশিয়ানীতে স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করতে স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১১ জুলাই

2026-07-11T19:58:53+00:00
2026-07-11T19:58:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাশিয়ানীতে স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৬৪)
স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ
X

স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করতে "স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ জুলাই ২০২৬ সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস কাশিয়ানী উপজেলার আয়োজনে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্যা।

তিনি বলেন, স্কাউটিং এর মাধ্যমে তরুণদের দেশপ্রেম, নেতৃত্ব ও মানবসেবার গুণে গড়ে তুলতে হবে। এটাই আগামীর আদর্শ নাগরিক গঠনের পথ।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস কাশিয়ানী উপজেলার সভাপতি জনাব মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, কাশিয়ানী উপজেলা স্কাউটস দল নেতা ফুরকান শরীফ টিটো, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরো মৃধা, ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল হোসেন খান, যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল প্রমুখ।

বক্তারা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন, প্রশিক্ষণ এবং সমাজসেবামূলক কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে।

ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের স্কাউট গ্রুপের সভাপতি ও সম্পাদকরা অংশগ্রহণ করেন। শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy