দশমিনায় আরজবেগী ব্লকপাড়কে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ার পরিকল্পনা ইউএনওর

দশমিনা প্রতিনিধি

সারাবাংলা

দশমিনা উপজেলার অন্যতম দর্শনীয় স্থান সদর ইউনিয়নের আরজবেগী ব্লকপাড়কে আরও পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিদর্শন ও

2026-07-11T20:03:52+00:00
2026-07-11T20:03:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দশমিনায় আরজবেগী ব্লকপাড়কে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ার পরিকল্পনা ইউএনওর
দশমিনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৮২)
ইউএনও মোঃ মাহমুদ হাসান মৃধা
X

ইউএনও মোঃ মাহমুদ হাসান মৃধা

দশমিনা উপজেলার অন্যতম দর্শনীয় স্থান সদর ইউনিয়নের আরজবেগী ব্লকপাড়কে আরও পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিদর্শন ও নিজ হতে পরিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মাহমুদ হাসান মৃধা।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকেউপজেলা প্রশাসন ও সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)-এর সদস্যদের উদ্যোগে সদর ইউনিয়নের আরজবেগী সৈয়দ জাফর গোলক পারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

স্থানীয়দের কাছে আরজবেগী ব্লকপাড় "মিনি কুয়াকাটা নামে পরিচিত। এটি দশমিনা উপজেলার মানুষের অন্যতম আনন্দ-বিনোদনের প্রাণকেন্দ্র। প্রতিদিন, বিশেষ করে বিকেলবেলায় পরিবার-পরিজন নিয়ে শত শত মানুষ নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় করেন। এছাড়া ঈদ, পূজা, নববর্ষসহ বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসে এ স্থানটি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

তবে জনপ্রিয় এই পর্যটনস্থলে এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। নেই কোনো আধুনিক ওয়াশরুমের ব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান কিংবা প্রয়োজনীয় অবকাঠামো। বিভিন্ন সুযোগ-সুবিধার অভাবে এখানে স্থায়ী দোকানপাটও গড়ে ওঠেনি। ফলে ঘুরতে আসা দর্শনার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন।

এ অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা ইউএনও মাধ্যমে প্রতিমন্ত্রীর কাছে দাবি জানিয়ে জানান, তারা আরজবেগী ব্লকপাড়ে স্থায়ী বেরিবাধ পরিকল্পনা করা, স্থায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ,আধুনিক ওয়াশরুম, বসার ব্যবস্থা, পর্যাপ্ত ডাস্টবিন,ল্যাম পোস্ট বসার বেঞ্চ, নিরাপদ পানির পান করানোর জন্য একটি টিউবল, একটি দৃষ্টিনন্দন মসজিদ দোকানপাটসহ প্রয়োজনীয় পর্যটন সুবিধা নিশ্চিত করার দাবি জানান তার। তাদের মতে, প্রয়োজনীয় উন্নয়ন করা হলে, মিনি কুয়াকাটা,খ্যাত আরজবেগী ব্লকপাড় দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

এ সময় পরিছন্নতা কার্যক্রমে অংশ নেন,দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান মৃধা। ঢাকা মহানগর উত্তর গণধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার। দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু,উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক মিলন মাতুব্বর সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা বলেন,দশমিনা উপজেলায় সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো বিনোদন বা পর্যটনকেন্দ্র নেই। একারণে মানুষ বাধ্য হয়ে এই ব্লকপাড় এলাকায় সময় কাটাতে আসেন। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় আমরা স্থানীয়দের দাবির আলোকে মাননীয় মন্ত্রণালয়ে একটি লিখিত প্রস্তাব পাঠাব। আমাদের লক্ষ্য, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এই এলাকাকে কুয়াকাটার আদলে একটি আকর্ষণীয় ‘মিনি পর্যটনকেন্দ্র’ হিসেবে গড়ে তোলা।

তবে পর্যটনকেন্দ্র গড়ে তোলার পাশাপাশি এর নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। সবাইকে সচেতন থাকতে হবে, যাতে এখানে কোনো ধরনের মাদক, অপরাধ বা অসামাজিক কার্যকলাপের সুযোগ সৃষ্টি না হয়।

এছাড়াও প্রশাসন এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত, থানা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।আজকের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে আমরা একটি পরিচ্ছন্ন, মনোরম ও সম্ভাবনাময় পরিবেশ দেখতে পেয়েছি। এই সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই স্থানটি একদিন দশমিনার অন্যতম দর্শনীয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে বলে আমি আশাবাদী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy