টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের

2026-07-11T20:09:12+00:00
2026-07-11T20:09:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ৬৮)
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
X

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুল হক প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত প্রমুখ। 

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা ও বাসাইল উপজেলা অংশ গ্রহণ করে। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক উপস্থিত ছিলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে খেলোয়াড় তৈরি করার জন্য ইতিমধ্যে নতুন কুড়ির খেলার আয়োজন করেছি। অনেকদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের যুব সমাজকে ক্রীড়ার দিকে ধাপিত করার জন্য এবং মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আমাদের এ উদ্যােগ। 
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy