প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম (ভিজিট : ৮২)

X
শেখ বদরুজ্জামান তসলিম
ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি ও আটলিয়া ইউনিয়ন পরিষদের ৫ বারের জনপ্রিয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শেখ বদরুজ্জামান তসলিম (৭৫) ইন্তেকাল করেছেন।
শনিবার সকালে চুকনগর বাজারস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন বার্ধক্য জনিত রোঘে ভুগছিলেন। চেয়ারম্যান থাকাকালীন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে মানব কল্যানে নিজেকে তিনি উৎসর্গ করে রেখেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।
বিকাল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত নামাজের জানাজায় অংশ গ্রহন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন, সাহস ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সসম্পাদক খান ইসমাইল হোসেন, যুব নেতা মোল্যা মশিউর রহমান, এমপি প্রতিনিধি আলী আক্কাজ, শ্রমিক দল নেতা শেখ আব্দুল কাদের প্রমুখ।