গণভোটের রায়কে মেনে নিন: মিয়া গোলাম পরওয়ার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

চলতি সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার কমিশন গঠনের জন্য বিএনপিকে অনুরোধ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া

2026-07-11T20:33:08+00:00
2026-07-11T20:49:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গণভোটের রায়কে মেনে নিন: মিয়া গোলাম পরওয়ার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৮:৪৯ পিএম  (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার কমিশন গঠনের জন্য বিএনপিকে অনুরোধ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সংকট, সনদ, গণভোট বাস্তবায়ন নিয়ে যদি রাজনৈতিক সংকট তৈরি হয়, সেটি একটি সংঘাতে রূপ নিতে পারে। 

এটা আলোচনা করে সংসদে সমাধান করা উচিত। এটাকে রাজপথে ঠেলে দেবেন না। তাহলে সংঘাত ছাড়া আর বাঁচার কোন উপায় থাকবে না।
তিনি বলেন, আমরা চাইনা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হোক। জ্বালাও - পোড়াও, হরতাল-ধর্মঘট এই কালচার থেকে বেড়িয়ে আসবো বলেইতো আমাদের সন্তানেরা রক্ত দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিল। এইপথে বাঁধার সৃষ্টি করবেন না। আপনারা এই সংসদকে সব আলোচনার কেন্দ্র বানান। এখানেই সংবিধান সংস্কার কমিশন করে এটাকে আইনের রূপ দিয়ে তফসিলে অন্তর্ভুক্ত করুন আর গণভোটের রায়কে মেনে নিন।

তিনি শনিবার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে ‘জুলাই সনদ : নতুন বাংলাদেশ নির্মাণে চ্যালেঞ্জ ও সম্ভবনা শীর্ষক সেমিনারে প্রধার অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
 
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা, মো. আফজাল হোসেন, জামায়াতের নীতিনির্ধারণী কমিটির সদস্য ও গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া, এনডিএফের গাজীপুর মহানগর সভাপতি ডা. আমজাদ হোসেন খান, এনসিপি নেতা হোসাইন আল মামুন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাকিলের পিতা মো. বেলায়েত হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy