খলিয়ান থেকে গরু চুরি, নদী পার হওয়ার সময় গরুসহ ধরা চোর

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে বাড়ির সামনে খলিয়ানে বাঁধা একটি গরু দিনের বেলায় চুরি করে পালানোর সময় স্থানীয়দের

2026-07-11T21:19:18+00:00
2026-07-11T21:19:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খলিয়ান থেকে গরু চুরি, নদী পার হওয়ার সময় গরুসহ ধরা চোর
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ৫২)
গরুসহ ধরা চোর
X

গরুসহ ধরা চোর

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে বাড়ির সামনে খলিয়ানে বাঁধা একটি গরু দিনের বেলায় চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। পাশের আক্কেলপুর উপজেলার পালশা এলাকায় চিরি নদী পার হওয়ার সময় গরুসহ তাঁকে আটক করা হয়। পরে গণপিটুনির শিকার হওয়া ওই ব্যক্তিকে উদ্ধার করে চোরাই গরুসহ থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন শফিকুল ইসলাম ওরফে নুর আলম (৫৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার হানাইল দীঘিরপাড় গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার গরু চোর। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ির সামনে খলিয়ানে দুটি গরু বেঁধে রাখেন। প্রায় দুই ঘণ্টা পর একটি গরু দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে চোর গরুটি নিয়ে পাশের আক্কেলপুর উপজেলার পালশা এলাকার দিকে চলে যায়।

চিরি নদী পার হওয়ার সময় গরুসহ অপরিচিত ওই ব্যক্তিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা গরুর মালিকানা সম্পর্কে জানতে চাইলে তিনি সেটি নিজের বলে দাবি করেন। এ সময় মহব্বতপুর গ্রাম থেকে গরু চুরির খবর পালশা এলাকায় পৌঁছে গেলে স্থানীয়রা গরুর মালিক রুহুল আমিনকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি গরুটি নিজের বলে শনাক্ত করেন।

এরপর স্থানীয়রা অভিযুক্তকে আটক করলে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। খবর পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চোরাই গরুসহ থানায় নিয়ে যায়।

গরুর মালিক রুহুল আমিন বলেন, প্রতিদিনের মতো সকালে গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির সামনে খলিয়ানে বেঁধে রেখেছিলাম। পরে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর এসে দেখি একটি গরু নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারি, পাশের আক্কেলপুর উপজেলার পালশা গ্রামে গরুসহ একজনকে আটক করা হয়েছে। সেখানে গিয়ে আমার গরুটি শনাক্ত করি।

পালশা গ্রামের বাসিন্দা ফজলুর রহমান বলেন, অপরিচিত একজনকে গরু নিয়ে নদী পার হতে দেখে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে স্থানীয়রা তাঁকে আটক করেন। কিছুক্ষণের মধ্যেই গরু চুরির খবর এলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, ক্ষেতলাল থানা এলাকায় দিনের বেলায় বাড়ির সামনে থেকে একটি গরু চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় চোরাই গরুসহ অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্ত ও উদ্ধার হওয়া গরু ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy