ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি

2026-07-11T21:21:24+00:00
2026-07-11T21:21:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৭৯)
ডিসি গোল্ডকাপ ফুটবল
X

ডিসি গোল্ডকাপ ফুটবল

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ছানোয়ার হোসেন খা, কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজীব হোসেন কফিল সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন- পাশাপাশি দুই উপজেলার মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়দের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে খেলা উপহার দেয়ার আহ্বান জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়া চর্চা আরও গতিশীল হবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সবাই খেলাগুলো উপভোগ করবে বলে আশা করি।

খেলায় ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ ও কালিহাতী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় কালিহাতী উপজেলা ফুটবল একাদশকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy