দলীয় কর্মীরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কৃষি কার্ড বিতরণে দলীয় কর্মীরা অনিয়ম করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য

2026-07-11T21:23:43+00:00
2026-07-11T21:23:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলীয় কর্মীরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: কয়ছর আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৬১)
কয়ছর আহমদ
X

কয়ছর আহমদ

কৃষি কার্ড বিতরণে দলীয় কর্মীরা অনিয়ম করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। 

শবিবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় কয়ছর আহমদ আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কৃষিতে ব্যাপক অনিয়ম ও দলীয়করণ হয়েছে। কৃষির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যেও মেগা দুর্নীতি হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে। রডের বদলে বাঁশ, বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড ও কৃষিতে দুর্নীতি হয়েছে। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কৃষকের ব্যপারে সজাগ রয়েছেন। তিনি কৃষকদের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন। কৃষি কার্ডের ক্ষেত্রে কোনো ধরণের অনিয়ম দুর্নীতিরে প্রশ্রয় দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় যা কথা বলেছেন সেসব বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ডের ব্যপারে অনেকই অনেক কথা বলেছেন, কিন্তু তিনি ইতোমধ্যে তিনি তা বাস্তবায়ন করেছেন। পাইলট প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও হলদিপুর ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষক কার্ড বিকরণ কর্মসূচির কথা জানান তিনি। 

কৃষির বিষয়ে তিনি বলেন, একটি সময় ছিলো যখন আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনায় অল্প পরিমাণ জায়গায় হলেও বিভিন্ন ধরণের সবজি চাষ করা হতো। বাড়ির আঙিনায় টাটকা সবজি পাওয়া যেতো। এখন আমরা সবাই চাষ নির্ভর বা বাজার নির্ভর হয়েছি। বাজার থেকে আমরা যে খাবার কিনছি তা ক্যামিকেল যুক্ত থাকে। যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। বাড়ির আঙিনায় সবজি চাষের যুগ থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের সকলের উচিৎ প্রতিটি মানুষ আবার সেই পুরোনো অভ্যাসে ফিরে যাওয়া।  

উন্নয়ন কাজ বিষয়ে তিনি বলেন, আগে অনেক কাজের অনুমোদন হয়েছিলো এবং যা লুটপাটের প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছিলো। এখনো কাজ হচ্ছে। সকলেই স্বতঃস্ফূর্তবাবে কাজ করাচ্ছেন এবং দেখভাল করছেন। আমরা কাউকে ধরার জন্য নয়, সুষ্ঠভাবে কাজ সম্পন্ন করতেই সব উন্নয়ন কাজে নজড়দারি করবো। এই এলাকার উন্নয়নে সকলে মিলেই কাজ করবো। 

শান্তিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিন'র সভাপতিত্বে, শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, ফারুক আহমেদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষক জুনেদ আলী ও শান্তিগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলক চন্দ্র দাস। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কয়ছর এম আহমদকে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও এবং কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। 

এর আগে কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য কয়ছর আহমদ। পরে মেলার ১৪টি স্টল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে কৃষকদের মাঝে গাছের ছাড়াও বিতরণ করেন তিনি। পুরো অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, বিএনপি অ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy