তারাকান্দার সহকারী কমিশনার ভূমি ই-মিউটেশনে জেলার শীর্ষে ছালেহীন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

সারাবাংলা

তথ্যপ্রযুক্তি ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে তারাকান্দা উপজেলায় ই-মিউটেশনে জেলার শীর্ষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস

2026-07-11T21:28:34+00:00
2026-07-11T21:28:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারাকান্দার সহকারী কমিশনার ভূমি ই-মিউটেশনে জেলার শীর্ষে ছালেহীন
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৫২১)
জেলার শীর্ষে ছালেহীন
X

জেলার শীর্ষে ছালেহীন

তথ্যপ্রযুক্তি ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে তারাকান্দা উপজেলায় ই-মিউটেশনে জেলার শীর্ষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নাজমুস ছালেহীন।

তিনি যোগদানের পর থেকেই, সেবা গ্রহীতাদের আস্থার জায়গায় পরিণত করেছেন ভূমি কেন্দ্রিক সেবা। তারাকান্দা উপজেলায় ই-মিউটেশন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়ে  উপজেলায় আলোচনার শীর্ষে।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি জানান, এই সাফল্যের পেছনে রয়েছে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও নিরলস পরিশ্রমের ফলে আমার এই অর্জন।

তিনি আরও বলেন, এই অর্জন ধরে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি উপজেলাবাসীর কাছে ভূমি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা ভূমি মালিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে এক ১০ দিনের মধ্যেই নামজারি (ই-মিউটেশন) সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নামজারির মোট ফি ১,১৭০ টাকা, এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হচ্ছে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy