ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫, ছয় গাড়িতে আগুন

ভাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাদের মধ্যে অনেকের

2026-07-11T21:37:50+00:00
2026-07-11T21:43:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫, ছয় গাড়িতে আগুন
ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৯:৪৩ পিএম  (ভিজিট : ৩৯)
ছয় গাড়িতে আগুন
X

ছয় গাড়িতে আগুন

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ভাঙ্গা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে গেলে সেখানে ডিম কুঁড়াতে আসেন আশপাশের মানুষ। ছিলেন উৎসুক জনতাও। সন্ধ্যায় খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অবস্থান করা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহত হন ১৫ থেকে ২০ জন।

এঘটনায় বিক্ষুব্ধ জনতা নড়াইল এক্সপ্রেস বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুই পাশের শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যাত্রীবাহী বাসের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার এবং হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy