প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৩৯ পিএম (ভিজিট : ১৬৩)

X
জাপান গার্ডেন সিটি
ঢাকার জাপান গার্ডেন সিটির নিজস্ব উপকেন্দ্রের অভ্যন্তরীণ ত্রুটির কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট নিরসন হয়েছে।
ডিপিডিসির নিরলস প্রচেষ্টায় গত শুক্রবার (১০ জুলাই) রাত ৮:০২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) ডিপিডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিপিডিসির পক্ষ থেকে বলা হয়, গত ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে গ্রাহকের নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ট্রান্সফরমার ও ১১ কেভি বাসবারে ত্রুটি দেখা দেয়।
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় ডিপিডিসি দ্রুত কারিগরি পদক্ষেপ গ্রহণ করে।
ডিপিডিসির নিজস্ব কারিগরি সহায়তায় উপকেন্দ্রের মেরামত সম্পন্ন করে ৯ জুলাই রাত ১১টায় ট্রান্সফরমারটি চালু করা হয়।
পরবর্তীতে গ্রাহকের নিজস্ব ফিডারের ত্রুটি কাটিয়ে শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ০২ মিনিটে পুরো এলাকা বিদ্যুৎ সংযোগের আওতায় আসে।
ডিপিডিসি কর্তৃপক্ষ জাপান গার্ডেন সিটির নিজস্ব উপকেন্দ্র ও যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে।
দীর্ঘ সময় ধৈর্য ও সহযোগিতার জন্য ডিপিডিসি সম্মানিত আবাসিকদ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।