ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ১, আহত ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।শনিবার

2026-07-12T10:06:10+00:00
2026-07-12T10:06:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ১, আহত ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

 যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাত পৌনে নয়টার দিকে  নোয়ালি বাজার পার হয়ে আব্দুল আলীমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ (১৯)জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব (১৯) জামাল হোসেনের ছেলে। তারা দুজনই ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, হেলমেট ছাড়া মোটরসাইকেলে বাঁকড়ার দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাবিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy