নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়িতে বেইলি ব্রীজ ধ্বসে যান চলাচল বন্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি ব্রিজের গাইডলাইনের মাটি সরে গিয়ে ব্রিজটি

2026-07-12T10:14:15+00:00
2026-07-12T10:14:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়িতে বেইলি ব্রীজ ধ্বসে যান চলাচল বন্দ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ৮৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি ব্রিজের গাইডলাইনের মাটি সরে গিয়ে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় জননিরাপত্তার স্বার্থে প্রশাসন ব্রিজটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসন ও ১১ বিজিবি'র জোন কমন্ডারএ সিদ্ধান্তের কথা জানায়। 
ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি সদর, দোছড়ি ইউনিয়ন এবং কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নসহ প্রায় ৫ লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়ক। ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান বলেন,ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল না করেন, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান,পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্রিজটির মেরামত কাজ শুরু করা হবে। কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।

এদিকে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে ঘটনাস্থলে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি,পুলিশ, ফায়ার সার্ভিস,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। 
তারা ব্রিজের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করা,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল ফয়জুল কবির বলেন,এ সড়কে মিয়ানমার সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ব্যাটালিয়ন সদর ও বিওপিসহ অনেক অফিস বা স্থাপনা রয়েছে। 

জরুরী মূহুর্তে এ সীমান্তে যাতায়াতে রামু- নাইক্ষ্যংছড়ি সড়কই একমাত্র ভরসা। 

সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তার জন্যে এ সড়কের জারুলিয়াছড়ি ঝুঁকিপূর্ণ এই ব্রিজসহ এই সড়কের সবকটি ব্রিজ দ্রুত সংস্কারের প্রয়োজন।

তিনি আরো বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও দুর্যোগকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান,ব্রিজটি বন্ধ থাকায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে সাময়িক হলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy