মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত’ সেনবাগ থেকে গ্রেপ্তার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী থানার একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক কুখ্যাত আসামি নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’ (৩৮)-কে নোয়াখালীর সেনবাগ

2026-07-12T11:35:31+00:00
2026-07-12T11:35:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত’ সেনবাগ থেকে গ্রেপ্তার
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ৪১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী থানার একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক কুখ্যাত আসামি নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’ (৩৮)-কে নোয়াখালীর সেনবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ। 

নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক-এর সার্বিক দিকনির্দেশনায়, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকার এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা-এর তত্ত্বাবধানে আদালতের মুলতবি গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান-এর নেতৃত্বে এ, এস, আই (নিঃ) আল আমিন সিকদার, কনস্টেবল হুমায়ুন কবির ও মাসুম বিল্লাহ সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নোয়াখালীর সেনবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেনবাগ থানা পুলিশের সহযোগিতা, গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঝালোয়াপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’-কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারামারি, ভাঙচুর ও চুরিসহ বিভিন্ন ফৌজদারি অপরাধে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মনোহরদী থানার তিনটি পৃথক মামলায় আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মুলতবি ছিল।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, "অপরাধী যতই কৌশলে আত্মগোপন করুক না কেন, আইনের আওতায় তাকে আসতেই হবে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও আন্তঃজেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিনের পলাতক এই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ দমনে মনোহরদী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। 

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, পলাতক আসামিদের গ্রেফতার, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy