ফুলপুরে জমি বিরোধে বৃদ্ধ হত্যা ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মো. মিরাস উদ্দিন

2026-07-12T13:44:38+00:00
2026-07-12T13:44:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুলপুরে জমি বিরোধে বৃদ্ধ হত্যা ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মো. মিরাস উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ধীতপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মো. ইউসুফ আলী (৭৪) এর সঙ্গে একই গ্রামের মো. মিরাস উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. সবুজ মিয়া (২৫) এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্তরা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। 

এরই ধারাবাহিকতায় রবিবার (১২ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. মিরাস উদ্দিনকে গ্রেফতার করা হয়। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy