আটোয়ারীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতেও সারাদেশের ন্যায় বিশ্ব জনসংখ্যা

2026-07-12T14:48:07+00:00
2026-07-12T14:49:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ২:৪৯ পিএম  (ভিজিট : ৮০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতেও সারাদেশের ন্যায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ গোলাম তারেক রাফফান জানির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. দেলোয়ার হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. জাহেরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এবার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নার্গিস বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসেবে তাছমিনা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে আমির সোহেল এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বলরামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়।

আলোচনা সভা শেষে বিজয়ী কর্মী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy