বদলগাছীতে টানা বৃষ্টিতে সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর বদলগাছীতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।জানা যায়, গত ৯ জুলাই থেকে টানা তিন দিনের

2026-07-12T15:25:05+00:00
2026-07-12T15:25:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বদলগাছীতে টানা বৃষ্টিতে সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ৫৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, গত ৯ জুলাই থেকে টানা তিন দিনের প্রবল বৃষ্টিতে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ফসলের মাঠ পানির নিচে তলিয়ে যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, টানা তিন দিনের বৃষ্টিতে আউশ ধানের ২২০ হেক্টর, রোপা আমন ধানের বীজতলার ৯৫ হেক্টর, শাকসবজির ৭৫ হেক্টর, মরিচের ৩৪ হেক্টরসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে উপজেলার লালুহা গ্রামের আব্দুল জব্বার ও দিলীপ চন্দ্র বলেন, অতিবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মরিচের।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, আউশ ধান ও আমন ধানের বীজতলা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকলেও বাকি মরিচসহ অন্যান্য ৬৫ হেক্টর জমির ফসল রক্ষা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমাদের জরিপ অনুযায়ী উপজেলায় আনুমানিক ৪ কোটি ৬৬ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy