কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ড: পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি,ক্ষতি কোটি টাকা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট—সংলগ্ন একটি গলিতে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায়

2026-07-12T15:29:20+00:00
2026-07-12T15:29:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ড: পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি,ক্ষতি কোটি টাকা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট—সংলগ্ন একটি গলিতে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ২৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কাপাসিয়া ফায়ার স্টেশনের অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডে অন্ততঃ আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্তের পর বলা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবির মিয়ার কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকা, মোহাম্মদ রাসেলের দোকানে প্রায় ৫ লাখ টাকা এবং সিপুর গোডাউনে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। 

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন  ক্ষতিগ্রস্তরা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy