জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস—চ্যান্সেলরের শোক

স্টাফ রিপোর্টার গাজীপুর

সারাবাংলা

প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর জাতীয়

2026-07-12T16:16:16+00:00
2026-07-12T16:16:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস—চ্যান্সেলরের শোক
স্টাফ রিপোর্টার গাজীপুর
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৮৬)
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
X

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রোববার এক শোকবার্তায়  ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, "ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন প্রণয়ন, সংসদীয় ঐতিহ্য রক্ষা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।"

 
শিক্ষামন্ত্রী থাকাকালে তাঁর শিক্ষাবান্ধব নানা উন্নয়নমুখী কার্যক্রমের কথা স্মরণ করে ভাইস—চ্যান্সেলর বলেন, "শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের উচ্চশিক্ষা ও সামগ্রিক শিক্ষা কাঠামোর উন্নয়নে  তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তিনি নানাবিধ সৃজনশীল কার্যক্রম পরিচালনায় অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনজন ও সবসময়ের সুহৃদ। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।"

ভাইস—চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ওই সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে বিএনপি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন জমির উদ্দিন সরকার। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy