হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: ইব্রাহিম রেজাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অটুট রয়েছে এবং দেশটি তা শক্তি প্রয়োগ করেই ধরে রাখবে বলে মন্তব্য করেছেন,

2026-07-12T16:18:44+00:00
2026-07-12T16:22:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: ইব্রাহিম রেজাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৪:২২ পিএম  (ভিজিট : ৩২)
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই
X

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অটুট রয়েছে এবং দেশটি তা শক্তি প্রয়োগ করেই ধরে রাখবে বলে মন্তব্য করেছেন, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা শক্তি দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছি, আর শক্তি দিয়েই তা সংরক্ষণ করব।’

ইব্রাহিম রেজাইয়ের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন হয়। ফলে এ প্রণালিকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে।

তবে নিজের পোস্টে রেজাই ঠিক কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন বা এর সঙ্গে নতুন কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy