বোচাগঞ্জ পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

”এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখা

2026-07-12T17:56:22+00:00
2026-07-12T17:56:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বোচাগঞ্জ পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৮৩)
দিনাজপুরের বোচাগঞ্জে ১২ জুলাই রবিবার বেলুন উড়িয়ে পুবালী ব্যাংকের ক্যাসলেস ক্যাম্পেইন উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ জুবায়ের সহ অন্যান্য অতিথিবৃন্দ।
X

দিনাজপুরের বোচাগঞ্জে ১২ জুলাই রবিবার বেলুন উড়িয়ে পুবালী ব্যাংকের ক্যাসলেস ক্যাম্পেইন উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ জুবায়ের সহ অন্যান্য অতিথিবৃন্দ।

”এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখা বিশেষ ক্যাসলেস ক্যাম্পেইন উদ্বোধন করার পাশাপাশি গ্রাহক সমাবেশ করেছে। 

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় সেতাবগঞ্জ বাজারের ডিএন মার্কেট প্রাঙ্গনে পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখা বাংলাদেশ ব্যাংকের ক্যাসলেস বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে পুবালী ব্যাংক পিএলসি দেশ জুড়ে বাংলা লিংক কিউআর ভিক্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করেন। 

এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুদ দৌলা চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ জুবায়ের, পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মোঃ সাইফুল ইসলাম, সেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জহুরা অটো রাইস মিলের এমডি মোঃ আব্দুল্লাহ আল কাফী লিটন, সালেহা অটো রাইস মিলের এমডি মোঃ রিয়াদ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে গ্রাহকদরে মাঝে বাংলা লিংক (কিউআর) তুলে দেয়ার পাশাপাশি ফিতাকেটে এবং বেলুন উড়িয়ে ক্যাসলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

ক্যাসলেস ক্যাম্পেইন উদ্বোধন শেষে গ্রাহক এবং পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপ-শাখার কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সেতাবগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ক্যাসলেস ক্যাম্পেইনের মুললক্ষ্য হচ্ছেঃ- নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও ঝামেলাহীন ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ত করা এবং বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাঝে আন্তঃলেনদেন সহজ করা ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy