প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম (ভিজিট : ৬০)

X
ছবি: প্রতিনিধি
বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিলাইছড়ি সেনা জোন।
রোববার (১২ জুলাই) কেংড়াছড়ি ইউনিয়নের ১, ২, ৩, ৬ ও ৭নং ওয়ার্ডের ৫০ পরিবারের হাতে ত্রাণ বিতরণ করেন, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রিয়াসাত রহমান ফারুকী পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন, ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা, ইউপি ওয়ার্ড সদস্য মো: রবিউল ইসলাম (১নং), মহর আলী (২নং), ক্যহ্লা প্রু মার্মা (৬নং), দয়া রঞ্জন চাকমা (৭নং) ও ৮নং ওয়ার্ড সদস্য ভূবনজয় চাকমা।